স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ফেসবুক মনিটাইজেশনের জন্য টিন রেজিস্ট্রেশন করা ঠিক হবে কি?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2025 11:27:31 am

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুক।

ফেসবুক মনিটাইজেশন করার অনেক সুবিধা রয়েছে। ফেসবুক থেকে আয় করার প্রথম শর্তই হচ্ছে আপনার পেজটি মনিটাইজেশন করতে হবে। তবে চাইলেই ফেসবুক মনিটাইজেশন করতে পারবেন না। এ জন্য ফেসবুকের কিছু শর্ত আপনাকে মানতে হবে। সেসবের অন্যতম শর্ত হচ্ছে কিছু নথি আছে বলে নিশ্চিত করতে হবে। সেই নথির অন্যতম টিন সার্টিফিকেট।


বর্তমানে ফেসবুক মনিটাইজেশন করতে হলে টিন সার্টিফিকেট প্রয়োজন হয়, তবে এটি তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। অনেকেই হুটহাট টিন খুলে ফেলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে, এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে হয় (যখন করমুক্ত আয়সীমার বেশি আয় হয়) এবং সঠিকভাবে কর পরিশোধ না করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে।

কেন বুঝে নেওয়া দরকার?


মনিটাইজেশন সবসময় সফল নাও হতে পারে। অনেক সময় সোশ্যাল মিডিয়াগুলোতে মনিটাইজ হলেও পর্যাপ্ত ইনকাম নাও আসতে পারে। ফলে টিন করলেন যেজন্য, সেই কাজে না লাগলেও আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হচ্ছে সময় মতো।


টিন নিলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। বছরে আয় এক টাকা হোক বা না হোক, যদি আপনার টিন থাকে, তাহলে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। আপনার করযোগ্য পরিমাণ আয় না হোক বা সম্পদ না থাকুক তারপরও আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনি নানান সমস্যায় পড়বেন।


যদি আয়কর রিটার্ন না দেন, তাহলে টিন নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা জরিমানার মুখে পড়তে হতে পারে। তারপর জিরো রিটার্ন না দেওয়ার ফলে আপনি ব্যাংক লোন নিতে গেলে ঝামেলায় পড়বেন। বিদেশ যাত্রায় ব্যাংক স্টেটমেন্ট দেখাতে গেলেও ঝামেলা হবে।

তাহলে কী করবেন?


আগে নিশ্চিত হোন ফেসবুক থেকে আপনার ইনকাম আসবে কি না, অর্থাৎ আপনি সেইভাবে ফেসবুকে সময় দিতে পারবেন কি না নিয়মিত। নিয়মিত কনটেন্ট বানানো, পোস্ট করা বেশ কঠিন কাজ। যদি আপনি ফেসবুকে সময় দিতে পারেন তাহলে টিন রেজিস্ট্রেশন করুন।


টিন থাকলে অবশ্যই আপনার জিরো রিটার্ন সাবমিট করতে হবে, আপনার সম্পদ থাকুক বা না থাকুক। আর টিন বন্ধও করতে পারবেন। এ জন্য ট্যাক্স কমিশনার বারবার আবেদন করতে হবে। সঠিক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না।


সূত্র: মেটা


আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩৮ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫৮ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে





696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৫৬ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে