শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

শার্শায় হত্যা মামলার আসামী আটক

শার্শায় হত্যা মামলার আসামী আটক যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন(৭৪) নামের সেই বৃদ্ধা হত্যা মামলার পলাতক প্রধান আসামী অপু মোড়ল (৩০) কে আটক করেছে পুলিশ। বুধবার(১৯ ফেব্রুয়ারী) রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে। পুলিশ জানায়,বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন খরবে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে রিকুইজেশন এর মাধ্যমে ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুন(৭৪)কে পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল(৩০)।এ ঘটনার পরপর হত্যাকারীও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়।পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ০৯,জিআর-২৮/২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।
আরও খবর