নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে প্রেমের টানে নি'খোঁ'জ দুই বান্ধবী!

লালপুরে প্রেমের টানে নি'খোঁ'জ দুই বান্ধবী! আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় দুই কিশোরী নিখোঁজ হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং পরিবারের চাপে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়েছেন। নিখোঁজ কিশোরীদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্কুলজীবন থেকেই বন্ধুত্ব গভীর হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। প্রথমে চিঠির মাধ্যমে যোগাযোগ চললেও পরবর্তীতে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক আরো নিবিড় হয়ে ওঠে। বিষয়টি পরিবার জানতে পারলে তাদের আলাদা হতে চাপ প্রয়োগ করা হয়। তবে পরিবারের বাধা সত্ত্বেও তারা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে প্রাইভেট পড়তে বের হওয়ার পর থেকে তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এর আগেও তারা একবার পালানোর চেষ্টা করেছিল। তবে এবার থেকে তারা নিখোঁজ রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের সন্ধানের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যা করছেন। তবে কিশোরীদের নিরাপদে উদ্ধারে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
Tag
আরও খবর