নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শার্শায় গৃহবধূর আত্মহত্যা,পরিবারের দাবী হত্যা

শার্শায় গৃহবধূর আত্মহত্যা,পরিবারের দাবী হত্যা যশোরের শার্শায় হাজেরা খাতুন(১৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তবে ওই গৃহবধূর পরিবারের অভিযোগ এটা হত্যা। মঙ্গলবার সন্ধায় উপজেলার জামতলা টেংরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত হাজেরা খাতুন ওই গ্রামের আকাশ হোসেনের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামের মেহেদী হাসানের মেয়ে। তথ্যনুসন্ধানে জানাগেছে,গত এক বছর আগে ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামের মেহেদী হাসানের মেয়ে হাজেরা খাতুনকে ভালবেসে বিয়ে করেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা বাজার পাঁড়া গ্রামের মৃত জামসেদ আলীর ছেলে আকাশ হোসেন।প্রথম দিকে তাদের সংসার জীবন ভালো চললেও পরে আকাশ ও হাজেরার মধ্যে প্রাই কলহ হতো।ঘটনারদিন তাদের দুজনের মধ্যে মনমালিন্য হয়।পরে স্বামী আকাশ বাজারে গেলে স্ত্রী হাজেরা ঘরের ভিতর জানালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।আকাশ ঘরে ফিরে স্ত্রীকে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূর পিতা মেহেদী জানান,তার মেয়ের সাথে তার জামাই ও দাদী শাশুড়ী রাহিমা সব সময় খারাপ ব্যবহার করতো।তাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধিয়ে দিতো দাদী শাশুড়ী রহিমা। ঘটনারদিন তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে তার জামাই আকাশ ও তার দাদী মিলে হাজেরাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে গলায় ফাঁস দিয়েছে বলে প্রচার করতে হসপিটালে নিয়ে যায় এবং তাদের মেয়ে অসুস্থ বলে তাদের খবর দেয়া হয়।খবর পেয়ে তারা এসে মেয়েকে মৃত অস্থায় দেখতে পান।তিনি এসময় অভিযোগ করে বলেন তার মেয়ে আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি তার মেয়ে হত্যার বিচার দাবী করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,তিনি ও নাভারণ সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হতে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম প্রকৃিয়াধীন বলে তিনি জানান।
আরও খবর