বিজয় দিবস
আফসানা আক্তার
◾◾◾◾
বিজয় মানে হাসি, বিজয় মানে খুশি,
বিজয় মানে শহীদদের প্রতি মোদের অজস্র ভক্তি।
রক্তপিপাসুরা কেড়ে নিল লাখো মানুষের প্রাণ,
নিজের ভাষাকে বাঁচাতে দিলো হাজার জীবন দান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বজ্রকণ্ঠের ভাষণে,
টগবগিয়ে উঠল তখন হাজার তরুণের মনে।
বাঁচতে হবে, বাঁচাতে হবে দেশের মানুষকে,
যুদ্ধ করে করবো বিদায় হায়েনার দলকে।
লাখো মানুষ দেশের জন্য করল জীবন দান,
কতো মা-বোন দিলো যে হায় তাদের নিজের মান।
শতো চেষ্টায় হায়েনাদের দিলো তাড়িয়ে,
ভাই-বোনেরা দিলো একে একে হাত বাড়িয়ে।
পেলাম ফিরে নিজের ভাষা শহীদদের তরে,
রাখবো মোরা সবাই তোমাদের মোদেরই মনে।
এলো আবার ফিরে আজ সেই ১৬ই ডিসেম্বর,
ভুলবো না-কো মোরা তোমাদের, মনে রাখব জীবনভর।
১০ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৭ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৩৫ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৯ দিন ৪ মিনিট আগে
৫০ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৭৬ দিন ১৬ মিনিট আগে
৭৮ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে