শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

লোহাগাড়া পুরাতন থানাস্ত এক হল রুমে অনুষ্টিত হল জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা।

মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম লোহাগাড়া) ঃ- চলতি ডিসেম্বর মাস মহান বিজয় দিবসের মাস। এ মাসে বাঙ্গালী জাতি অর্জন করেছিল মহান স্বাধীনতা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উদযাপিত করার বিষয়ে লোহাগাড়া জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যবৃন্দ লোহাগাড়া পুরাতন থানাস্থ এক হলরুমে আলোচনা সভার আয়োজন করেন।  বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ও সমাজ সেবক সংস্থার সভাপতি তুষা্র কান্তি বড়ুয়ার নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়। 

   আলোচনার সভার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, লোহাগাড়া আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক মাষ্টার এডভোকেট মোহাম্মদ মিয়া ফারুক সাহেব। আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম তালুকদার, চ্যানেল কর্ণফুলির প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক শিহাব উদ্দিন, এছাড়া সাংবাদিক সেলিম উদ্দিন খান, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক মাহামুদুল হক, সাংবাদিক কাউচার, বাবুল চৌধুরী, সাংবাদিক জিয়া হোসেন, খানে আলম, ওসমান গনি সহ সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিথ ছিলেন। 

  সাংবাদিক তুষার কান্তি বড়ুয়া তার বক্তব্য কালে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অশেষ কৃতিত্বের কথা স্বরণ করে বলেন, এই মহান নেতা বাংলায় জন্ম না নিলে এদেশের মানুষ কখনো স্বাধীনতা পেত না। বরং এজাতী পরাধীনতার শিকলে চিরকাল আবদ্ধ থাকত। তাই স্বাধীনতা মানে বাঙ্গালী জাতির অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

প্রধান অতিথি মাষ্টার মিয়া মোহাম্মদ মিয়া ফারুক বক্তব্যকালে বলেন. বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, অর্জিত স্বাধীনতা রক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু তার আদর্শ দিয়ে অর্জন করেছিলেন এই মহান স্বাধীনতা। তাই এই পবিত্র মাসে সবাইকে অর্জিত স্বাধীনতার বলে বলিয়ান হয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে হবে।

সংস্থার পক্ষ থেকে সভাপতি বাবু তুষার কান্তি বড়ুয়া আগামী  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে  সংস্থার সকল  সদস্যকে উপস্থিথ থাকার জন্য বলেন।  সর্বশেষ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে আলোচনা সভা শেষ করা হয়। 

আরও খবর