জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

যমজ সন্তানদের পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান




শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে যমজ পরিবার অস্থায়ী কার্যালয় আরিফ আর্ট মিনি মার্কেট সাতক্ষীরার মোঃ আরিফুল ইসলাম এর আয়োজনে, যমজ ছেলে যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দ্বীনের পথে গড়তে হবে এটাই আহ্বান রেখে যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


হাফেজ মোঃ সাইফুদ্দিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যমজ সন্তান পরিবারের এ ধরনের ব্যতিক্রম আয়োজনে শিশুকাল থেকে দ্বীনের পথে গড়ে উঠতে প্রতিটি পরিবারের সন্তানেরা সহায়ক ভূমিকা পালন করবে এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার মনোভাব নিয়ে তাদের নিজেদেরকে গড়ে তুলবে। যমজ সন্তান পরিবারের এ আয়োজন থেকে শিক্ষা নিয়ে ছড়িয়ে যাক জেলা থেকে দেশব্যাপী।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আসাদুল্লাহ, কবি স ম তুহিন, যমজ সন্তান পরিবারের উপদেষ্টা শেখ আব্দুল ওয়াহেদ, ওয়াহেদ প্রমুখ। অনুষ্ঠানে যমজ সন্তান পরিবারের যমজ সন্তানেরা কুরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত, নামাজ প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বিজয়ী যমজ সন্তানদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


যমজ সন্তান পরিবারের অভিভাবক শেখ সাঈদ হাসান, হাফেজ সাইফুদ্দিন, মোঃ মামুন হোসেন, মাহাবুর রহমান, মোঃ জহুরুল ইসলামসহ শিক্ষক, হাফেজ মাওলানা ও কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। ইসলামী গজল পাঠ করেন আরিফুল ইসলাম। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ কবি সাহিত্যিক ও যমজ সন্তান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যমজ সন্তান পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠানে মুসলিম উম্মাহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ তানভীর হাসান।


Tag
আরও খবর