জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পার্কিং ইয়ার্ডটি বেহাল দশায় আশু সংস্কারের দাবি




সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পার্কিং ইয়ার্ডটি নিয়ে দীর্ঘদিন ধরে নানাবিধ অভিযোগ জানিয়ে আসছেন বন্দর ব্যবহারকারীরা। ২০১৩ সালের মে মাসে এর যাত্রা শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি একযুগ পার হলেও ন্যূনতম সংস্কারের ছোঁয়া পড়েনি পার্কিং ইয়ার্ডটিতে। আগামি বর্ষায় এটি আদৌ ব্যবহারের উপযোগী থাকবে কিনা সেই চিন্তায় হতাশা প্রকাশ করেছেন এর ব্যবহারকারীরা। পার্কিং ইয়ার্ডের বাথরুম গোসলখানার ইজারাদার কওছার আলি জানালেন বাথরুমের দরজাগুলোর ভগ্নদশার কথা। গোসলখানায় ব্যবহারের অনুপযোগী আয়রনযুক্ত ঘোলা পানির কথা। এমনকি বহুদিন ধরে গোসলখানার চালটিও উধাও।


ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং ১৭২২) এর সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন জানালেন শ্রমিকদের কষ্টের কথা। সামান্য বৃষ্টিতেই সমগ্র পার্কিং ইয়ার্ডটি ভরে যায় প্যাঁচ পেচে কাদায়। ছোট বড় বিভিন্ন গর্তে জমে থাকা সেই কাদা পানি ট্রাকের চাকায় ছড়িয়ে পড়ে ভিজিয়ে দেয় শ্রমিক কর্মচারি ব্যবসায়ীদের। খুবই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হয় সকলকে। রৌদ্র-বৃষ্টি থেকে বাঁচতে তৈরী করা টিনশেডটিও বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে শ্রমিকদের লোড-আনলোডে কোন সুবিধাই দিতে পারছেনা নষ্ট হয় আমদানিকৃত পণ্য। ভোমরা স্থলবন্দরের বিশিষ্ট আমদানিকারক এসআর ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শাহীনুর রহমান সাদ্দাম বলেন, পার্কিং ইয়ার্ডটিতে মূলত বর্ষাকালেই তৈরি হয় সমস্যার পাহাড়। শুরু হয় স্থায়ী জলাবদ্ধতার। সবখানেই গর্ত ছোট অথবা বড় কাদাপানিতে ভরা। লোড থাকা ট্রাকগুলোকে বিপদের আশঙ্কায় চলতে হয় বিশেষ সতর্কতায়। ছোট-বড় বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটে গেছে এরই মধ্যে। এ বিষয়ে ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভোমরাস্থ সকল সংগঠনকে সাথে নিয়ে ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন ভোমরা স্থলবন্দরের সকল সমস্যায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও কাজ করে যাবে। পার্কিং ইয়ার্ডের সমস্যাগুলো নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি। সমস্যার সমাধান দ্রুত হবে বলেই তারা আমাদের আশ্বস্ত করেছেন। এই প্রসংগে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন শোনালেন আশার বাণী। তিনি জানালেন ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের মূল পার্কিং ইয়ার্ডটিসহ সদ্য অধিগ্রহণকৃত ও বালুভরাটকৃত নুতন পার্কিং ইয়ার্ডটিও বিশ্ব ব্যাংকের অর্থায়নে নুতনভাবে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। নুতন পার্কিং ইয়ার্ডটিতে একটি ওয়্যার হাউজসহ পার্কিং ইয়ার্ড দুটির সর্বত্রই হবে আরসিসি ঢালাই। ভোমরা সাতক্ষীরা মহাসড়কের ঢালাই অংশের থেকেও এর উচ্চতা বেশি হবে। বিশ্ব ব্যাংকের প্রায় ২৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াধীন আছে। আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসেই উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে বলেই মোহাম্মদ রুহুল আমিন দৃড়ভাবে বিশ্বাস রাখেন। পার্কিং ইয়ার্ড দুটির উন্নয়ন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের অগ্রগতিতে সূদুরপ্রসারী প্রভাব ফেলবে বলেই আশায় বুক বাঁধছেন বন্দর ব্যবহারকারী সকল শ্রেণীপেশার মা

নুষ।

Tag
আরও খবর




6a7b62f9f0415-110826115921.webp
জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার

৪ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে