শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

ফ্যাসিবাদের প্রেতাত্মারা সরকারের ভাবমূর্তি নষ্ট করছে





 প্রশাসনে এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা বসে আছে এবং তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালাচ্ছে,  দেশের ৭৫ ভাগ মানুষ বিএনপির সাথে এবং আগে সংসদ নির্বাচনের পক্ষে রয়েছে বলে দাবি করেছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।



তিনি বলেন, নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করে খুনি হাসিনার সকল অপকর্মের বিচার করবে,বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিনা দোষে জেল হাজতে রাখা হয়েছিলো, তাদেরকে কোর্টে আনা নেয়ার সময় হ্যান্ডকাপ পরিয়ে কোমরে রশি বেধে রাখা হত,অথচ বর্তমানে দূর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের জামাই আদরে কোর্টে আনা নেয়া করা হচ্ছে।একটি মহল আগে স্থানীয় নির্বাচন চেয়ে ফ্যাসিবাদীদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিতে চায়,,যাদের অতীতেও সাজানো নির্বাচনে অংশ নিয়ে তাদের সহযোগিতার ইতিহাস রয়েছে।


বৃহস্পতিবার (৬মার্চ)নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ৭ নং  মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।


মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ,সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বিএনপি নেতা আবুল বাহার, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহসান হাবিব ভূইয়া, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মহিন, মোহাম্মদ পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সহিদুল ইসলাম শিমুল, মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন রাজু।


এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, পৌর যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, যুবদল নেতা রুবেল মির্জা সহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহাগ, ছাত্রদল নেতা, নোমান, প্রান্ত, ফয়েজ প্রমুখ।


আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা সহ দীর্ঘ হায়াতের জন্য এবং সেনবাগ বিএনপির সকল প্রয়াত নেতার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

আরও খবর