বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

ডোমার-ডিমলার সাবেক সাংসদ আফতাব গ্রেপ্তার

আত্মগোপনে থাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ই মার্চ) দিবাগত রাত ১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে রংপুর শহরের সেনপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ই আগস্ট পতিত সরকারপ্রধানের পলায়নের পর থেকেই রংপুর সেনপাড়ার বাড়িটিতে রুম ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের সাবেক এই সাংসদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৪ঠা আগস্ট রংপুর রাজা রামমোহন মার্কেটের সামনে গুলিতে নিহত পথচারী মুন্না হত্যা মামলার আসামি।

আরপিএমপি কমিশনার মোঃ মজিদ আলী বলেন, “রংপুরের মুন্না হত্যা মামলায় অভিযুক্ত আসামি সাবেক সাংসদ আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নীলফামারীর ডিমলা ও সদর থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অর্থের জোগানদাতা ছিলেন তিনি। এছাড়া বিগত ১৬ বছরে বিরোধীদলের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগও রয়েছে।”

গ্রেপ্তারকৃত মোঃ আফতাব উদ্দিন সরকার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-১ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
আরও খবর







deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে