ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

মিঠাপুকুরে নারী জাগরনের পথিকৃৎ রোকেয়া দিবস উপলক্ষে পুষ্পামাল্য অর্পন

মিঠাপুকুরে নারী জাগরনের পথিকৃৎ রোকেয়া দিবস উপলক্ষে পুষ্পামাল্য অর্পন

শামীম রানা,মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর রোকেয়া পদকসহ রোকেয়া দিবস নানামুখী কার্যক্রমের মাধ্যমর পালন করা হয়ে থাকে। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী এই নারী রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আয়োজন করা হয়েছে রোকেয়া মেলা।

শুক্রবার সকালে বেগম রোকেয়া স্মরণে পায়রাবন্দে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস ওয়াহিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা ,উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার,পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা রোকেয়া স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমীর আয়োজনে তিনদিন ব্যাপি আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,উপস্থিত বক্ততা,বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


শামীম রানা 
মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি
তারিখঃ ৯.১২.২০২২
মোবাইল ০১৭৪৪-৮৯৬৫৮৮

Tag
আরও খবর