ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সেনবাগে ভেজালবিরোধী অভিযান, এক ব্যবসায়ী কে জেল

ভেজালবিরোধী অভিযান






পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও ন্যায্য মূল্য বজায় রাখার লক্ষ্যে নোয়াখালী জেলার  সেনবাগ ও সেবারহাট বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন। এছাড়া অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।


অভিযানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, পচাঁ-বাসি খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখার অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একজন ব্যবসায়ীকে ৩দিনের কারাদণ্ড দেওয়া হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ২৯ ও ৪০ ধারায়, সেনবাগ ভোজন বিলাস: ৩০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ১৫ দিনের জেল), ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ,তাজ নাহার হোটেল: ৫ হাজার টাকা জরিমানা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮,৪৩,৪৬ ধারায় সেবারহাট মুসলিম হোটেল: ২৫ হাজার টাকা জরিমানা এবং মালিককে ৩ দিনের জেল দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন জানিয়েছেন, সেনবাগ উপজেলায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


এই অভিযানের ফলে সেনবাগের সাধারণ জনগণের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধরনের নজরদারি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag
আরও খবর