অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

এলপি গ্যাসের দাম কমলো, সন্ধ্যা থেকেই কার্যকর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-03-2025 04:17:42 pm

চলতি মার্চ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১ হাজার ৪৭৮ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের থেকে ২৮ টাকা কমেছে।সোমবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।


সংবাদ সম্মেলনে বলা হয়, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৫১০ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৮১২ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ৪১৬ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩০২০ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৪৩৬ টাকাএ ছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাস মুসকসহ প্রতি লিটার ৬৬ দশমিক ৪৩ টাকা সমন্নয় করা হয়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে আসছে।

আরও খবর
6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

৭ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে







6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২৭ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে