জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের পাওবো বাধে ভাঙ্গনে এলাকাবাসী হুমকির মুখে




সাতক্ষীরা আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাধে ভাঙন দেখা দিয়েছে। এরফলে রাস্তা হিসেবে ব্যবহৃত ভেড়িবাধের প্রায় ৪০০ ফুট ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে কাঁচা বাজারের নির্মাণাধীন ছাওনি, আল আকসা জামে মসজিদসহ বড়দল ও খাজরা ইউনিয়নের লক্ষ্য লক্ষ্য মানুষ। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


উল্লেখ্য গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে এ ভয়াবহ ভাঙ্গন। এই মুহূর্তে ভাঙ্গন না আটকাতে পারলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ খেতসহ বহু মৎস্যঘের লোনা পানিতে প্লাবিত হতে পারে।


শুক্রবার সন্ধ্যায় বিএনপির একটি অংশের যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম, সাবেক যুবদলের আহবায়ক আজগর মোড়ল ও বিএনপি নেতা আল মাহমুদ টিক্কা সাংবাদিকদের নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে খবর দিলে সঙ্গে সঙ্গে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন খুব দুঃখজনক ব্যাপার। এই বেড়িবাঁধের কাজ যদি দ্রুত না করা হয় তাহলে বড়দল ও খাজরা ইউনিয়ন পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টা পুলিশের না হলেও তিনি তার উর্দ্ধতন কতৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ঠ দপ্তরের সাথে কথা বলে জরুরিভাবে বাঁধের কাজ শুরু করার চেষ্টার আশ্বাস দেন।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে দ্রুত পাঠানোর ব্যবস্থা করছি। দ্রুত বাধ সংস্কার কাজের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।


পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন নির্বাহী প্রকৌশলী সাহেব ঢাকায় আছেন। রবিবার সকালে তিনি সাতক্ষীরায় ফিরে আসবেন। আসার পর তার নির্দেশনা অনুযায়ী আমরা বাধ সংস্কারের ব্যবস্থা করব।


এলাকাবাসী এব্যাপারে জেলা প্রশাসক ও পাওবোর নির্বাহী প্রকৌশলীকে জরুরিভাবে বাধ সংস্কারের পদক্ষেপ নেওয়ার জন্য দাবী জানিয়েছেন।


Tag
আরও খবর