নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে আল্লাহ ও নবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

লালপুরে আল্লাহ ও নবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আল্লাহ ও রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহার দ্রুত গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর লালপুর ত্রিমহোনিতে তৌহিদী ছাত্র-জনতা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের এই দেশে থাকার অধিকার নেই। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। তারা আরও বলেন, "একটি মুসলিম দেশে কীভাবে রাখাল রাহা ও হাসান গালিব প্রকাশ্যে ধর্ম অবমাননা করে? আমরা তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" উল্লেখ্য, সম্প্রতি রাখাল রাহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননাকর একটি পোস্ট দেন, যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিক্ষোভ শেষে নেতারা হুঁশিয়ারি দেন, অন্তর্বর্তী সরকার যদি দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Tag
আরও খবর