নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিতে ইইউ জোট গঠন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-02-2025 02:49:31 pm

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোট যুক্তরাষ্ট্রকে ‘ধোঁকা’ দেয়ার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইইউ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের থেকে সুবিধা নিয়েছে বলেও জানান তিনি।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।


প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইইউয়ের কঠোর সমালোচনা করেছেন এবং ২৭ সদস্যের এই ব্লকের দেশগুলোর পণ্য রপ্তানির ওপর ‘খুব শিগগিরই’ ২৫ শতাংশ শুল্ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।


ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইইউ গঠিত হয়েছিল। এটিই ইইউয়ের উদ্দেশ্য এবং তারা সেই কাজটি বেশ ভালোভাবে করেছে। কিন্তু এখন আমি (যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট।’


তিনি আরও বলেন, গাড়ি এবং অন্যান্য সমস্ত জিনিসের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করা হবে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ইইউ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক বসায়, যা ইউরোপ থেকে আমদানি করা যাত্রীবাহী গাড়ির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের চারগুণ। তবে যুক্তরাষ্ট্র পিকআপ ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করে।


ট্রাম্প বলেন, সত্য কথা বলতে গেলে, ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্যই ছিল যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেওয়া। আর তারা সেটি সফলভাবেই করেছে।

আরও খবর