নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ

লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি- ২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) লালপুর পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে এই বৃত্তি ও সনদ প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (বিএম সংযোজিত) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো: ইকবাল, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলয়াস হোসেন, অধ্যক্ষ রাকিবুল ইসলাম, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমিনুল হক, শিক্ষাবৃত্তি কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপল, আদম আলী শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফেরদৌস রহমান মনি, আদম আলী শিক্ষা বৃত্তির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫জন ছাত্র ও ২৫ জন ছাত্রী সহ ৩০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়। ২০২৪ সালে চতুর্থ শ্রেণীর ৪৭৫ জন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৫ জন ছাত্র ও ২৫ জন ছাত্রীসহ ৩০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। তাদের মাঝে নগদ অর্থসহ সনদ প্রদান করা হয়। উল্লেখ্য- ২০১২ সাল থেকে লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৪৯০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
Tag
আরও খবর