‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে আল-খলীল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল-খলীল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের বরুণায় ফেদায়ে ইসলাম ভবনের নিচতলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বোর্ডের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী রশিদ আহমদ হামিদী।

দিনব্যাপী কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন, বোর্ডের সম্মানিত উপদেষ্টা ও বানিয়াচং ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, বোর্ডের সহ-সভাপতি মাওলানা কারী সাইফুর রহমান মাক্কী, মাওলানা কারী হিলাল আহমদ, হাফিজ মাওলানা কারী ফখরুজ্জামান, সহকারী সম্পাদক মাওলানা কারী আব্দুর রহমান শরীফপুরী, বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা কারী আব্দুল গফুর কবীর, বোর্ডের কেন্দ্রীয় সদস্য মাওলানা ইমদাদুল্লাহ খান, বানিয়াচং ফাজিল মাদরাসার প্রফেসর  ফজলুল হক।  

বিষয়ভিত্তিক কর্মশালার দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী ডেলিগেটদের মাঝে মশকে কিরাত প্রদান করেনন বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা কারী আব্দুর নূর আনোয়ারী ও বোর্ডের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা কারী আনহার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি মুফতি জহিরুল ইসলাম কাসেমী,হাফিজ মাওলানা শফিউল আলম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল বাছিত আরিফ,কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সহকারী মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা,বোর্ডের কেন্দ্রীয় সদস্য মাওলানা সাজ্জাদুর রহমানসহ আল-খলীলের কেন্দ্রীয় জিম্মাদারগণ। 

আল-খলীল বোর্ডের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী হাফিজাহুল্লাহ'র গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়ার মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়।


Tag
আরও খবর