মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন





২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ও সাজেক্রীসের এ্যাডহক কমিটির সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, ক্রীড়া সাংবাদিক মোঃ জিল্লুর রহমান, ছাত্র সমন্বয়ক মোহিনী পারভীন, আম্পায়ার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আ. ম আখতারুজ্জামান মুকুল, ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, কাজী কারুজ্জামান, ইকরামুল ইসলাম লালু সহ এরিয়ান্স ক্লাব ও ইউনুস আলী ম্মৃতি সংসদ এর কর্মকর্তা, খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শক।


খেলায় এরিয়ান্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান করে। জবাবে ইউনুস আলী স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রান করে। বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডিএল মেথডে এরিয়ান্স ক্লাব ১২ রান জয়লাভ করে। আবহাওয়াজনিত কারনে টুর্নামেন্টের খেলাগুলা আপাততঃ স্থগিত করা হয়েছে। খেলার তারিখ পরবর্তীতে জানানাে হবে।


খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শেখ রফিকুর রহমান লাল্টু ও শেখ রবিউল ইসলাম শিবলু এবং স্কোরার ছিলেন মোঃ ফজলুল করিম। ম্যাচ রেফারী হিসাব দায়িত্ব পালন করেন আ. ম. আখতারুজ্জামান মুকুল।


Tag
আরও খবর