নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লুটপাট চাঁদাবাজির ঘটনা চাপা দিতে এনজিও সদস্যদের নিয়ে মিছিল



সাতক্ষীরার তালায় একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন চরমপন্থী নেতা ফারুক জোয়ার্দ্দার। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজেকে একটি সংগঠনের নেতা ঘোষণা দিয়ে থেমে থাকেননি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বেসরকারি এনজিও সংস্থার সদস্যদের অনুদানের প্রলোভন দেখিয়ে ডাকেন তালায়। এরপর তালা প্রেসক্লাবের বৈধ কমিটির সভাপতি ও জাতীয় পার্টির নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড় করিয়ে দেন। পরে তালা উপশহরে একটি মিছিলের নেতৃত্ব দিতেও দেখা যায় কথিত চরমপন্থী নেতা ও ক্লিনিক ব্যবসায়ী ফারুক জোয়ার্দ্দারকে।

চরমপহ্নি দলের সাথে সম্পৃক্ততা থাকায় ২০০১ সাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন অভিযুক্ত ফারুক জোয়ার্দ্দার। পরিস্থিতি বেগতিক দেখে তখন পালিয়ে যান মালয়েশিয়ায়। এক দশকেরও বেশী সময় অবস্থান করেন সেখানে। ২০২২ সালে দেশে আসার পর ভোলপাল্টে টাকা ছড়িয়ে হয়ে ওঠেন তালার আওয়ামীলীগ নেতাদের প্রিয়জন।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ নেতা সরদার মশিয়ার রহমানের পক্ষে সরাসরি মাঠে নামেন ফারুক জোয়ার্দ্দার। মশিয়ার রহমানকে দিয়ে ভোটে জয়ী করতে মাঠে ময়দানে সর্বোচ্চ চেষ্টা করতে দেখা যায় ফারুক জোয়ার্দ্দারকে। ২০২৪ সালে ৫ আগষ্টের পর তাণ্ডব, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এখন নিজেকে তালা বিএনপির নিয়ন্ত্রক হিসেবে জাহির করে আসছেন। বর্তমানে আওয়ামীলীগের নেতারা পুলিশের অভিযানে আটক হলে তাদের ছাড়াতে থানায় তদবির করতেও দেখা যাচ্ছে বিতর্কিত জোয়ার্দ্দারকে।

তালার জেয়ালা ঘোষপাড়ার একাধিক ব্যক্তি জানান, গত ৫ই আগস্ট জেয়ালা শেখেরহাট ঘোষপাড়া গরু ট্রাকে করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে ৩০ লক্ষ টাকার চাঁদাবাজি করে। স্বদেশ ঘোষের দোকানে ১৫০০ বস্তা ফিড লুট করে ও তুষার ঘোষে দোকান থেকে ডিজেল, পেট্রোল, কীটনাশকসহ নগদ টাকা লুট করে। সুভাষ ঘোষের দোকান ঘর থেকে ৪০০ বস্তা  চাউল লুট করে। কিন্তু তারা ভয়ে আইনের আশ্রয়ে যেতে পারেননি। বিএনপির কোন পদে না থাকলেও এমন দেখায় সে বিএনপির কর্ণধর।

তালা পুরাতন ফুটবল মাঠের কোনে থাকা দোকান মালিক জাহিদ অর রশিদ জানান, তার দোকান থেকে দামি কসমের্টিক্স ফার্নিচারসহ নগদ ৮৫ হাজার টাকা মিলে ১০-১২ লক্ষ টাকার মালামল লুট করেছে ফারুক জোয়ার্দ্দার। আমাদের চারটি দোকান ঘর ভাংচুর করে নিশ্চিহ্ন করেছে। চারটি দোকান ঘরের মধ্যে বিউটি পার্লার ও আসাদ আট ঘর এবং আমার কসমের্টিক্স দোকান ছিল। ফারুক জোয়ার্দ্দারের ক্লিনিকের সামনের দক্ষিণ পার্শ্বে সরকারী রাস্তা থাকলেও পূর্ব পার্শ্বের চারটি দোকান ভেঙ্গে ক্লিনিকের জায়গা প্রশারিত করেছে ৫ আগস্ট। চাঁদাবাজি, দখলবাজিসহ সব সময় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না অনেকেই। বিদেশে পাঠানোর নামে অর্ধশত কোটি টাকারও বেশী বিভিন্ন মানুষদের টাকা আত্নসাৎ করে সর্বশান্ত করেছে। তার অত্যাচারে এলকাবাসী অতিষ্ট। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার তদন্ত দাবি করছি।

এদিকে, প্রেসক্লাব দখল ঘিরে একদিকে হাস্যরস অন্যদিকে খোদ বিএনপির নেতাকর্মীদের মাঝেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এটিকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে মনে করছেন অনেকে।

তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাঈদুর রহমান সাঈদ বলেন, যাদের দলীয় কোনো পদ পদবী নেই, দায়িত্ব নেই যারা নিজেকে বিএনপির অনেক বড় নেতা মনে করছে। আসলে দল তাদেরকে দলীয় হিসেবে গ্রহণ করেনি। তারা যেসব অপকর্ম করছে এর দায়ভার আমাদের দল কখনোই নেবে না। আমরা যারা সচেতন রয়েছি, মাঠের লোক রয়েছি। আমরা এই সকল অপকর্মের অন্যায়ের বিরুদ্ধে অতীতেও ছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধেও ছিলাম। এখন যারা আমাদের দলকে বিতর্কিত করার জন্য চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমাদের স্বোচ্ছার সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে তালা কলারোয়া হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করার জন্য গ্রাম, ওয়ার্ড, পাড়া মহল্লায় সকল অঙ্গসহযোগী সংগঠণ আমরা একযোগে কাজ করছি। তাকে নির্বাচিত করেই আমরা ঘরে ফিরবো।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ্ পলাশ জানান, যে কোন অবৈধ দখলকে আমরা বা আমাদের দল সমর্থন করে না। আমরা এটি বার বার বলছি। যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। প্রেসক্লাব দখল করে নিবেন এটি ঠিক নয়। এ ব্যাপারে আমি কথা বলবো।


Tag
আরও খবর