জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

জোরপূর্বক সম্পত্তি দখল করার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন




জোরপূর্বক সম্পত্তি জবর দখল করার প্রতিবাদে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ইমাম আলী গাজীর ছেলে ফজলুল হক (৪৫)।


বুধবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১টায় লিখিত বক্তব্যে তিনি বলেন, মলেঙ্গ্যা গ্রামের মিজানুর রহমান, আমিনুর রহমান আনিছুর রহমান, আজিজুর রহমান পিতা-মৃত জহুরুল ইসলাম, মাহবুব আলম, পিতা-আমিনুর রহমান, শাহজালাল হেসেন পিতা-আজিজুর রহমান, তৈয়েবুর রহমান পিতা- মিজানুর রহমান গংদের বিরদ্ধে তেলিখালী মৌজার অন্তর্গত ১৩৯ নং জে,এল, এস, এ ২৬৬ নং খতিয়নে ১১৭ নং দাগে, আর,এস ১১০৬ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক ছুরাতী বিবি, আছিয়া খাতুন ও মরিয়ম বিবি গংদের নিকট হতে ১৩/০২/২০০৫ তারিখের ৬৪৬ নং রেজিঃ কোবলা দলিল মূলে আছিয়া খাতুনদের নিকট হতে ০.১৭০০ একর জমি, ২৯/০৩/২০০৫ তারিখের ১৩৯০ নং রেজিঃ কোবলা দলিল মূলে মরিয়ম বিবির নিকট হতে ০.২১০০ একর জমি, ২৮/০১/২০০৯ তারিখের ২১৪ নং রেজিঃ কোবলা দলিল মূল চুরাতী বিবির নিকট হইতে ০.১৭০০ একর জমি সর্বমোট ০.৫৫০০ একর জমির মধ্যে ০.৪৮০০ একর আমার পৈতৃক ও খরিদা অংশের সম্পত্তি।


আমার সম্পত্তি বিবাদীরা গত ১৫/ ০১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় জবরদখল করে। ওই সম্পত্তি তাদের ছেড়ে দিতে বললে তারা হুমকি ধমকী দিয়ে বলে তাদের নিকট সম্পত্তি ফেরত চাইলে আমদের মারপিট করবে, খুন জখম করবে, মিথ্যা মামলা জড়াবে সহ বিভিন্নভাবে ক্ষতি করবে’। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আশঙ্কা করিতেছি, বিবাদীরা আমদের জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পরে। উক্ত বিষয়ে আমি ইতিপূর্বে থানায় অভিয়াগ দয়ের করিয়াছি এবং স্থানীয়ভাবে বসিয়া মিমাংসার চেষ্টা করিয়াছি কিন্তু বিবাদীরা কাহারও শালিস বিচার মনে নাই। সে কারনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কমনা করছি। এসময়ে আবেগঘন কন্ঠে তিনি দাবী করেণ যে, নিরাপত্তার সহিত পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চাই।


Tag
আরও খবর