নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

পর্যটকেরা সুন্দরবনে আবার বাঘের দেখা পেলেন



এক মাসের ব্যবধানে সুন্দরবনে দ্বিতীয়বারের মতো বাঘ দেখতে পেয়েছেন একদল পর্যটক। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সাতক্ষীরার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বড় কটকা খালে এমন মুহূর্তের সাক্ষী হয়েছেন পর্যটকবাহী জলযান ‘দি সেইল’-এর পর্যটকেরা। ‘দি সেইল’ বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের বড় কটকা খাল দিয়ে যাওয়ার সময় বাঘটি ওই খাল পার হচ্ছিল। খাল পার হয়ে বাঘটি বনের গহিনে চলে যায়।


ওই জলযানে সুন্দরবন ভ্রমণে যাওয়া মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, ‘আমাদের ট্যুরিস্ট জাহাজ কটকা থেকে তখন কচিখালীর দিকে যাচ্ছিল। সময় সকাল ১০টা ১০ হবে। বড় কটকা খালের মুখে যখন আমরা, তখন বেশ বড়সড় বাঘটিকে আমরা খাল পার হতে দেখতে পাই।’


নূর আলম শেখ আরও বলেন, ‘২৫ বছর ধরে আমি সুন্দরবনে আসি। প্রতিবছরই একাধিকবার আসা হয়। তবে এবারই প্রথম বনের মাঝখানে সামনাসামনি এমন বাঘ দেখার সৌভাগ্য হলো। এ মুহূর্তের অনুভূতি বলে বোঝানো যাবে না।’


ওই জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল নিজের মুঠোফোনে ধারণ করা সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার দেখার বিরল অভিজ্ঞতা।…সুন্দরবন বাঁচাও, বাংলার বাঘ বাঁচাও।’


ফটোসাংবাদিক আরিফুর রহমান বলেন, ‘বহুবার সুন্দরবনে এসেছি। বাঘের দেখা পাব, এটা প্রতিবারের চাওয়া থাকে। সেই চাওয়া পূর্ণ হলো। এবারের সুন্দরবন ভ্রমণ সার্থক হলো।’


পটুয়াখালী থেকে সুন্দরবন ভ্রমণে আসা কামাল হাসান রনি বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাতে মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশে আমরা রওনা করি। এবারে সুন্দরবন ভ্রমণটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’


এক মাস আগে গত ১৯ জানুয়ারি সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে একই জায়গায় তিনটি বাঘের দেখা পান পর্যটকবাহী জলযান ‘এমভি আলাস্কা’র একদল পর্যটক। সে সময় একটি বাঘকে অপর দুটি বাঘ আক্রমণ করে নদীতে ফেলে দেয়। ওই মুহূর্তের বাঘের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।


সুন্দরবনে বাঘের চলাচল বেশ চোখে পড়ছে উল্লেখ করে বনজীবী ও বনরক্ষীরা বলছেন, বিগত সময়ে এভাবে বনে বাঘের চলাচল লক্ষ করেননি তাঁরা। বাঘের বিচরণ দেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।


সুন্দরবনের বাংলাদেশ অংশের বিগত তিনটি বাঘ জরিপের ফলাফল বিশ্লেষণেও মিলেছে একই ধরনের তথ্য। প্রতি জরিপে ৮ থেকে ১১টি বাঘ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, এমন প্রত্যাশা বন বিভাগের। ২০২৪ সালের অক্টোবর মাসের সর্বশেষ জরিপ অনুসারে, সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫।


Tag
আরও খবর