জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত অন্তত ৩১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-02-2025 05:14:44 pm

বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।



আহতদের মধ্যে ৪ শিশু রয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বাকিরা গুরুতর আহত অবস্থায় অস্ত্রোপচারের জন্য চিকিৎসাধীন রয়েছেন।


বার্তাসংস্থাটি বলছে, সোমবার পশ্চিম বলিভিয়ার পোটোসি এবং ওরুরো বিভাগের সংযোগকারী মহাসড়কের পাশে একটি পাবলিক ট্রানজিট বাস খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।


বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চোক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। আমরা এখনও মৃতদেহ উদ্ধার করছি।



প্রাথমিকভাবে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাস্তা থেকে ছিটকে যাওয়ার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়।


পাহাড়ি পথটি আকা-বাঁকা ও বাঁক পূর্ণ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাসের গতি দুর্ঘটনার একটি কারণ হতে পারে।

আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৫ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে