‎সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের চেষ্টা: আত্মসমর্পণ করা ‘ছোট সুমন’ বাহিনীর ২ সদস্য অস্ত্রসহ আটক চৌদ্দগ্রাম বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি পিস্তল-গুলিসহ ১৭ মামলার আসামি অনি গ্রেফতার মিরসরাইয়ের আলীরপোলে কোরবানি ঘিরে মহিষ ও ভেড়ার বিশেষ হাট ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

নিয়ামতপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর

নিয়ামতপুরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মারধর 



নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার" আইডিয়াল স্কুল প্রতারণার আরেক নাম" এই শিরোনামে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় সংবাদ প্রচারিত হওয়ায় “দৈনিক ইত্তেফাক ও আলোকিত সকাল” পত্রিকার নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ এর উপর হামলা করে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়াস্থ নিজ বাড়ী থেকে নিয়ামতপুর আইডিয়াল স্কুলের সভাপতি মোমিনুল ইসলামের হুকুমে টিকরামপুর গ্রামের আমুর ছেলে রাজু আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক হুমায়ন কবিরের ডাকে জনি আহমেদ বাড়ির উঠানে এলে স্কুলের সংবাদ পরিবেশন করায় অকথ্য ভাষায় গালি গালাজ, দেশীয় অস্ত্র নিয়ে বেধড়ক মারপিট শুরু করে। চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সাংবাদিক জনি আহমেদ বলেন,আইডিয়াল স্কুল প্রতারণার আরেক নাম শিরোনামে সংবাদ প্রচার করার জন্য রাজু, হুমায়ন ও মিজানুর আমার উপর হামলা করে। গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান বলেন,এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Tag
আরও খবর