আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনিতে উপজেলা চেয়ারম্যানের বিশাল পথ সভা

আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম দীর্ঘ একমাস ১০ দিন আমেরিকা সফর শেষে এলাকায় প্রত্যাবর্তন করায় বিশায় পথ সভার আয়োজন করা হয়। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জনতা ব্যাংক মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন শেষে সহস্রাধিক মোটর সাইকেল ও অন্য যানবাহন যোগে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে সাতক্ষীরা আঃ রাজ্জাক পার্কে গমন করেন। সেখান থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে আশাশুনিতে নিয়ে আসা হয়। জনতা ব্যাংক চত্বরে পথ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কুল্যার আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল হক টিটল, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন, প্রাক্তন মেম্বার আ’লীগ নেতা ছোহরাব হোসেন, পরেশ অধিকারী, খোরশিদ আলম, রিপন, নুরুজ্জামান, বকুল গাজী, তৈয়বার রহমান, আনিছুর রহমান বাবলাসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে বুধহাটা ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সোমবার সন্ধ্যায় বুধহাটা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমেরিকায় মাসাধিক কাল ভ্রমন শেষে এলাকায় গমন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন ইউডিনয়নবাসী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন যোগে শত শত মোস্তাকিম প্রিয় মানুষ তাকে শুভেচ্ছা জানাতে সাতক্ষীরা রাজ্জাক পার্কে গমন করেন। সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে বুধহাটা বাজারে এসে পথসভায় মিলিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান। উপজেলা আওয়ীমীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় বুধহাটা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ দাউদ হোসেন, জেলা পরিষদ সদস্য ডাঃ আব্দুল হাকিম, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, জাপা নেতা মনসুর আলী, বুধহাটা বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, যুবলীগ সভাপতি এজদান আলী, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ডালিম হোসেন সহ বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর







deshchitro-6a392aa94fa44-220626062929.webp
নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার

১০ ঘন্টা ৫৪ মিনিট আগে