মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের সুলতানপুর বিজিবির নতুন বিওপি উদ্বোধন




সাতক্ষীরার কলারোয়ার বিজিবির সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে নবনির্মিত “সুলতানপুর বিওপি” উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারী) বেলা ১২টায় নতুন এই বিওপি উদ্বোধন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির।


এসময় দু:স্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এছাড়া স্থানীয়দের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিজিবি।


উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ-মহাপরিচালক মোঃ মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।


অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার এই সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে মানুষ পারাপার ও নিষিদ্ধ জিনিস ক্রয় বিক্রয় হয়ে আসছিলো। এজন্য সরকার এই সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য একটি বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সুলতানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে এবং তাদের কার্যক্রম পুরোদমে আরম্ভ হয়েছে।

Tag
আরও খবর