নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

মাছ ধরতে যেয়ে ১৫ দিন ধরে নিখোঁজ ইসরাইল গাজী




মাছ ধরতে যেয়ে ১৫ দিন যাবত নিখোঁজ রয়েছেন ইসরাইল গাজী (৪২) নামে এক যুবক। তিনি সাতক্ষীরা উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলা গ্রামের এবাদুল গাজীর ছেলে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ যুবকের মা হামিদা খাতুন (৬০)।


হামিদা খাতুন জানান, গত ২৪ জানুয়ারী বিকেলে বাড়ির পাশ্ববর্তী দেবহাটার খলিসাখালী এলাকায় ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল তার ছেলে ইসরাইল। এরপর থেকে ইসরাইলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় জিডি করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু দেবহাটা এলাকায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কারণে জিডি নেয়নি কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ। পরে তিনি গত ৭ ফেব্রুয়ারি দেবহাটা থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করেছেন (নং ২৫৯)।


হামিদা খাতুন আরও জানান, তার ছেলে বিএনপির রাজনীতি করতো। সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ১৫ দিন যাবত তার সন্ধান না পেয়ে সন্তানসহ পরিবারের সবাই চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন যাপন করছেন। ছেলের সন্ধান পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট দাবি জানিয়েছেন তিনি।


নিখোঁজ সংক্রান্ত জিডির বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হযরত আলি জানান, ইসরাইল গাজীর সন্ধান পেতে কার্যক্রম শুরু করেছি। মোবাইল কললিস্ট পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


Tag
আরও খবর