মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত



সাতক্ষীরায় জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য জেলা কমিশনার অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক মোঃ আবু তালের নির্বাচিত হন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিলের সভা।

বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় বক্তব্য দেন, খুলনা বিভাগীয় রোভার প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেনার মোঃ শরিফউদ্দীন,লিডার ট্রেনার প্রফেসর মোঃ মনিরুজ্জামান, সিমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, জেলা মুক্তা রোভারের পল্টু বাসার, জেলা রোভারের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন,

সভার শুরুতে জেলা রোভারের গত ত্রি-বার্ষিক কার্যবিবরণী ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে কমিশনার হিসাবে সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সহ সভাপতি পদে দিবা নৈশ্য কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী আব্দুস সবুর, সাধারণ সম্পাদক পদে খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো.আবু তালেব, যুগ্ম সম্পাদক মৌসুমি মৌমিতা বর্ণা, জেলা রোভারের মুক্ত দলের সভাপতি পল্টু বাসার, কপোতাক্ষ মুক্ত রোভার স্কাউটের আখুঞ্জী সেলিম রেজা।


Tag
আরও খবর