মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় এলএনজি আমদানি বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত



শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে স্বদেশ সাতক্ষীরা উদ্যোগে এক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন পরিবেশবাদী, গবেষক, শিক্ষার্থী, সমাজকর্মী এবং সাধারণ জনগণ।


তাঁরা দাবি জানান, এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উন্নয়নে বিনিয়োগ করতে হবে। সমাবেশে সবাই একসঙ্গে স্লোগান দেন, “জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তিই ভবিষ্যৎ!”


সমাবেশের বক্তারা বলেন, সরকার যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এলএনজি আমদানি করছে, তা দেশের জনগণের জন্য আর্থিক চাপ তৈরি করছে এবং পরিবেশকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। তারা বলেন, এলএনজি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়; বরং এটি একটি ব্যয়বহুল ও বিপজ্জনক নির্ভরতা সৃষ্টি করছে।


বক্তারা বলেন, বাংলাদেশের জন্য নবায়নযোগ্য শক্তি-বিশেষ করে সৌর ও বায়ু শক্তি-একটি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। সাতক্ষীরার মতো জেলাগুলোতে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুললে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং আমদানি নির্ভরতা কমবে।


সমাবেশে বক্তারা আরও বলেন, আমরা চাই, সরকার অবিলম্বে নবায়নযোগ্য শক্তির ওপর বিনিয়োগ বাড়িয়ে এলএনজি আমদানি বন্ধ করুক। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।


স্বদেশ সাতক্ষীরার মুখপাত্র মাধব চন্দ্র দত্ত বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শক্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আন্দোলন শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সারাদেশে সম্প্রসারিত হবে।


তিনি আরও বলেন, এখন সময় এসেছে নবায়নযোগ্য শক্তির পথে এগিয়ে যাওয়ার। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারকে এলএনজি আমদানি বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।


এই প্রচারাভিযান শুধু সাতক্ষীরাবাসীর নয়, বরং সমগ্র বাংলাদেশের মানুষকে জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি এবং নবায়নযোগ্য শক্তির দিকে ধাবিত হওয়ার জন্য অনুপ্রাণিত করবে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এলএনজি আমদানির বিরুদ্ধে এবং নবায়নযোগ্য শক্তির পক্ষে এই আন্দোলন আরও জোরদার করা হবে। 

Tag
আরও খবর