ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

হাতিয়ার সাবেক এমপির দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন



 নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাস ভবনে ভাংচুর ও অগুন দিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা। এ সময় তারা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় নৌকায়ও আগুন দিয়েছে।


বৃহস্পতিবার শেষ রাত আনুমানিক আড়াইটার দিকে এ হামলা, ভাংচুর ও অগুনের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে হাতিয়া উছখালি বাজারের দক্ষিণে মোহাম্মদ আলীর বাসার দিকে উত্তেজিত ছাত্র-জনতা মিছিল নিয়ে যায়। এ সময় ভিতর থেকে ধাওয়া দিলে তারা পিছু হটে। এ সময় ভিতর থেকে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়। পরে তারা প্রথমে উছখালি বাজারের দক্ষিণের এমপির পুল এলাকাস্থ বাসায় এবং পরে উছখালি বাজারের উত্তরে ব্রিকফিল্ড এলাকাস্থ বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং এক পর্যায়ে দুই বাড়িতে আগুন দেয়। এতে দুটি দোতলা ভবন, একটি গোডাউন, একটি গাড়ির গ্যারেজ, জেনারেটর রুম ও কয়েকটি গোলঘর পুড়ে যায়। পরে ভোরের দিকে নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় নৌকায় আগুন দেয়।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও খবর