নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মটর সাইকেল চালক হজরত আলী নিহত



সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়রত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পৌর সদরের নকিপুর প্রাইমারী স্কুল সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত হয়রত আলী নকিপুর গ্রামের মৃত সুরমান গাজীর ছেলে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের উদ্যোগ নিলেও নিহতের পরিবারের ময়না তদন্ত না করার লিখিত আবেদন জানায়।


প্রত্যক্ষদর্শী জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান হযরত আলী বাজার নিয়ে বাড়িতে ফিরছিলেন, এসময় বিপরীত দিক হতে দ্রুমগামী একটি ট্রাক নকিপর বাজারের দিকে আসছিল।


মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কের বাঁকানো অংশে পৌছে দু’টি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটলে হযরত আলী রাস্তার পাশে ছিটকে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন বিদেশে থাকা হযরত আলী রাজা নামে এক পুত্র সন্তানের জনক।


স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন জানান ঘটনাস্থল বা পথেই আহত হয়রত আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলেও নিহতের পরিবারের সদস্যরা আপত্তি জানিয়ে নিজেরা মৃতদেহ নিয়ে গেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান ঘাতক ট্রাক ও চালক আটক করা হয়েছে। মৃতদেহ মর্গে পাঠানোর চেষ্টা করা সত্ত্বেও নিহতের পরিবার লিখিত আবেদন দিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে।


নিহতের প্রতিবেশী ও সাবেক ছাত্রদল নেতা নাজমুল হোসেন জানান গ্রামের ভিতরে হওয়া সত্ত্বেও অনবরত বড় বড় যানবাহন উক্ত সড়কে চলাচল করছে। প্রায় প্রতিদিন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিনকে দিন বাড়তে থাকলেও সড়কের গুরুত্বপূর্ণ ‘টানিং’-এ কোন গতিরোধকের ব্যবস্থা করা হয়নি। বিকল্প সড়ক থাকা সত্ত্বেও উক্ত ব্যস্ততম সড়কে ভারী যান চলাচল আটকানোর উদ্যোগও কারও নেই বলে দাবি করেন তিনি।


Tag
আরও খবর