গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরা জেলার বিএনপির অন্তর্গত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা



কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার অন্তর্গত বিএনপির সকল উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা এবং পৌরসভার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়কের স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার তৃণমূল পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠনের বিষয়ে যথাসময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও স্বাক্ষর করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ডাঃ মোহাম্মদ মনিরুজ্জামান এবং মোঃ আখতারুল ইসলাম।

এ বিষয়ে জেলা বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কার্যক্রম আরও সুসংগঠিত করতে শিগগিরই নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে।

Tag
আরও খবর