বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

সাতক্ষীরা সরকারি কলেজে টেন্ডার ছাড়াই লেক, পুকুর ও বিশাল আম বাগান ইজারা!



সাতক্ষীরা সরকারি কলেজের প্রায় ১৮ বিঘা কৃষি জমি টেন্ডার ছাড়াই ৭০ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। কোন রকম দরপত্র মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই কৃষি জমি ইজারা দেওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারিয়েছে বলে মনে করেন এলাকাবাসী।


যদিও ইজারা দেওয়ার বিষয়টি জানে না কলেজের টেন্ডার ও ক্রয় কমিটি। এক মাস আগে গত ৫ জানুয়ারি তারিখে কলেজের লেক, পুকুর ও বিশাল আম বাগান নাম মাত্র মূল্যে ইজারা দেওয়া হয়।


সাতক্ষীরা সরকারি কলেজের ক্রয় ও টেন্ডার কমিটির আহবায়ক ও ব্যবস্থাপন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোন্তাজাবুর রহমানের সাথে এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলেজে শুধুমাত্র খাল ও ছোট পুকুর ও আম গাছগুলো টেন্ডার দেওয়া হয়েছে। তার জানামতে কৃষি জমির টেন্ডার এখনও হয়নি।


এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজের খাল, ছোট পুকুর, আম বাগান ও কৃষি জমি লিজ দেওয়া হয়েছে। তিনি বলেন, আগেতো মোটেও ইজারা হত না। আমি আসার পর সব কিছু ইজারা দেওয়ায় সরকার কিছু রাজস্ব পাচ্ছে।


Tag
আরও খবর