বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ



সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি’- শীর্ষক স্লোগানে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী অফিসারের ডিজিটাল সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিসিডিবির ইয়ুথ প্রকল্পের উদ্যোগে কলারোয়ার ২২ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


প্রকল্প নির্ধারিত বেকার যুব যুবতীদের মাঝে নেদারল্যান্ডভিক্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রতি ৩ হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করা হয়।


প্রকল্প নির্ধারিত উপকারভোগী বেকার যুবক-যুবতীগণ যারা ৬ মাস বিভিন্ন ট্রেডের উপর কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেছে, তাদেরকেই প্রত্যেকে তিন হাজার টাকা করে কর্ম সহায়ক যন্ত্রপাতি ক্রয়ের জন্য উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।

প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম।

এ সময় সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাসসহ উপকারভোগী বেকার যুবক-যুবতী উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন- যে কোন কাজের দক্ষতা অর্জন করতে হবে। বেকার সমস্যা সমাধান কল্পে করিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নেই। কাজ শিখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।

আয়োজকরা জানান, সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলায় মোট ৭৫ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।


Tag
আরও খবর