লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক




যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, সুন্দরবন ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ আলতাপ হোসেন, জেলা ক্রিকেট কোর্স মোঃ ফজলুর করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক মোঃ আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী পারভীন প্রমুখ। 

উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমী এবং তালা ক্রিকেটার একাডেমী। সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে।


এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করতে হবে। খেলোয়াড়রা এক এক জন রোলমডেল আইকন হিসেবে কাজ করে। তোমরা কারোর উপরে নির্ভরশীল হবে না, সেভাবে প্রস্তুতি নেবে। খেলোয়াড়রা শুধুমাত্র খেলোয়া না, সে একজন অভিনেতা। খেলার মাধ্যমে সবাইকে আনন্দ দিয়ে থাকে। খেলা খেলোয়াড়দের এবং দর্শকদেরকে ও সুস্থ রাখে। সাতক্ষীরায় সারাবছর খেলাধুলা চলমান থাকবে।


আরও খবর