মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

মাদার নদীর ওপরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় ৪ গ্রামের মানুষের একমাত্র ভরসা




সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে বেরিয়ে আসা মাদার নদীর ওপরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো টি শ্যামনগর উপজেলার ৪ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।


এ উপজেলার তারানিপুর, ভবানীপুর, সৈদালীপুর ও মানিকপুর গ্রামের মানুষেরা প্রতিনিয়ত এই মাদার নদীর উপরে নির্মিত সাঁকো দিয়ে যাতায়াত করে থাকেন।


স্থানীয় প্রদীপ কুমার বিশ্বাস জানান, তাদের এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতে নানাবিধ সমস্যা জড়িয়ে আছে, রাতের আঁধারে কোন অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারে না তারা, ভারি কোন মালপত্র নিয়ে আসতে পারে না বাজার থেকে বাড়িতে, ছোট ছোট বাচ্চা ও প্রতিবন্ধী মানুষেরা নির্বিঘ্নে চলাচল করতে পারে না, স্থানীয়ভাবে তারা কোন রকমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো তৈরি করে শ্যামনগর সদর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া আসা করে থাকেন বলে আরও একাধিক ভুক্তভোগী গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ একটি ব্রিজের দাবি করে আসছে, কিন্তু আজও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। ওই এলাকার ইউপি মেম্বর আবু বক্কর জানান, দীর্ঘদিন ধরে মাদার নদীর উপরে তাদের যাতায়াতের জন্য একটি ব্রিজের দাবি করে আসতেছিল গ্রামবাসীরা, তবে আজও তাদের দাবি এখনো পূরণ হয়নি।


তিনি আরো বলেন, জরাজীর্ণ বাসের সাঁকো দিয়ে যাতায়াত মানুষের প্রতিটি মুহূর্ত আতঙ্কের মধ্যে থাকতে হয়, বিশেষ করে বাচ্চাদের ও বয়স্ক মানুষের জন্য খুবই বিপদজনক সাঁকোটি, রাতে নেই কোন আলোর ব্যবস্থা, সংকীর্ণ সাঁকো দিয়ে উপজেলার চার গ্রামের মানুষ যাতায়াত করে থাকে, যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আতঙ্ক নিয়ে প্রতিটি মুহূর্ত চলতে হয় তাদেরকে।


ভুক্তভোগী গ্রামবাসীরা দ্রুত মাদার নদীর ওপর একটি ব্রীজ নির্মাণের দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


Tag
আরও খবর