জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

রাবি সায়েন্স ক্লাবের কমিটি গঠন; নেতৃত্বে সৈকত-স্বপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শেখ সৈকতকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবি উস সানি স্বপনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক  ড. এ কে এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটি ঘোষণা করেন।

আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি খালিদ মাহমুদ, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আরিফা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে আবিদ হাসান।

এদিকে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।

বনির্বাচিত সভাপতি শেখ সৈকত বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রচার, প্রসার ও গবেষণায় অনুপ্রেরণা জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রাখবে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সায়েন্স ক্লাব বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

আরও খবর