লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খাদ্য হোক নিরাপদ,সুস্থ্য থাকুক জনগণ’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে পালিত হয়েছে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫। ফুটপাত থেকে নামিদামি রেস্তোরাঁ- কোথাও নিশ্চিত হচ্ছে না নিরাপদ খাদ্য। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মানহীন খাবার। খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত রঙ ও রাসায়নিক। বাদ যাচ্ছে না নিষ্পাপ শিশুর খাদ্যও; মেশানো হচ্ছে ভেজাল। ঘটছে অপমৃত্যু, বাড়ছে অসুস্থ মানুষের সংখ্যা। চারদিকে অনিরাপদ খাদ্যে সয়লাব হয়ে গেলেও তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেই। দিনের পর দিন প্রকাশ্যে এমন অনিয়ম চললেও দেখার কেউ নেই অভিযান,অর্থদন্ডের মতো কিছু কার্যক্রম থাকলেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই নামিদামি রেস্তোরাঁতেও খেতে বসে খাবারের মান নিয়ে সংশয়ে ভুগতে হচ্ছে ভোক্তাদের। মানসম্পন্ন খাবার নিশ্চিতে খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ, পরিবেশন এবং গ্রহণ পর্যন্ত প্রতিটি পদেই রয়েছে গলদ। খাদ্যের এই মান নিয়ে নানা উদ্বেগের মধ্যেই রবিবার (২ ফেব্রুয়ারী) এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ’। দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝিনাইদহ জেলা কার্যালয়ে উদ্যোগে ‘নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়, কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, হোটেল রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ছাত্র প্রতিনিধি তারকিদ হাসান। সভায় ডিজিটাল কনটেন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরপাদ খাদ্য অফিসার সাধন সরকার। প্রধান অতিথি বলেন, আমরা নিজেরা আগে সংশোধন হবো তারপর আমরা আমাদের পরিবারে এই অভ্যাস চর্চা করবো। পারিবারিক শিক্ষার মাধ্যমে নিরাপদ খাদ্য পাবার পরিবেশ তৈরী হবে। প্রত্যেক হোটেল রেস্তোঁরার মালিকরা তাদের রেস্তোরাঁর রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন। তিনি বলেন,টাস্কফোর্স এখন থেকে জোরদার অভিযান পরিচালনা করবে। তিনি বলেন, আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়েই সামর্থ্য অনুযায়ী কাজ করা হচ্ছে। তিনি বিভিন্ন প্রশিক্ষণ এবং মোটিভেশনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহবান জানান।
Tag
আরও খবর