চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-12-2022 03:38:15 pm

দুই সপ্তাহ ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুসারে প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ৩৩ টাকা। এই হিসাবে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে গ্রাহককে গুনতে হবে ৮৭ হাজার ২৪৭ টাকা, যা স্বর্ণের দামে রেকর্ড।


শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে এ দাম কার্যকর হবে। 


এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। ফলে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ৯১৬ টাকা বেড়ে বিক্রি হবে ৮৩ হাজার ২৮১ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৪৪৯ টাকা বেড়ে বিক্রি হবে ৭১ হাজার ৩৮৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।


গত ১৮ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে বাড়ে ১ হাজার ৭৫০ টাকা। এই দর অনুসারে আজ পর্যন্ত ৮৪ হাজার ২১৪ টাকা দরে হাতবদল হচ্ছে প্রতি ভরি স্বর্ণ। এর আগে গত ১৩ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩২ টাকা বেড়ে বিক্রি হয়েছিল ৮২ হাজার ৪৬৪ টাকায়। তবে গত ২৭ সেপ্টেম্বর ভরিতে দাম ১ হাজার ৫০ টাকা কমে বিক্রি হয় ৮১ হাজার ২৯৮ টাকায়। এরপর ২৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে বিক্রি হয় ৮০ হাজার ১৩২ টাকায়।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩০ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩২ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে