ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাস্তবায়ন হবে তো এমপি জসিমের ‘মানবিক ফার্মেসি’! চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা

সাতক্ষীরায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণীর ছাত্রী মিম নিহত




সাতক্ষীরা দেবহাটায় স্কুলে যাওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণীর ছাত্রী মিম নিহত হয়েছে। নিহত মিম দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।


মিম দেবীশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মিমের পিতা ঢাকায় ইট ভাটায় কাজ করে। মিম ও তার ৫ বছর বয়সের এক ভাইকে নিয়ে তার মা বাড়িতে থাকে।


রবিবার ২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে মিমসহ ৩ জন স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে কিছুটা দুরে একটি ইট বোঝাই ট্রলি চাপা দেয়। ঘটনাস্থলেই মিম ট্র্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায়।


স্থানীয়রা এসময় ট্রলি ও চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ও মিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে।


দেবহাটা থানার ওসি হযরত আলী ট্রলি চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ট্রলি ও চালক আটক আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর