লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অর্থাভাবে হলো না চিকিৎসা, না ফেরার দেশে সারিয়াকান্দির সেই স্কুল ছাত্র

চিকিৎসার অভাবে মারা গেলেন দুরারোগ্য ব্যাধি অ্যাপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত বগুড়ার সারিয়াকান্দির সেই রিয়ান বাবু (১৫) নামের ৯ম শ্রেণির ছাত্র। গত ৬ জানুয়ারি রিয়ান এ রোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত ২৭ জানুয়ারি রিয়ানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


রিয়ানের বোর্ণ মেরু প্রতিস্থাপন করা লাগত এবং এতে প্রচুর টাকার প্রয়োজন ছিল। তা যোগান না দিতে পারায় সেখানে গত শুক্রবার রাত ১২ টার দিকে রিয়ান মারা যান। রিয়ান বাবু (১৫) সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। রিয়ানের প্রতিবন্ধী বাবা এবং সংসারের একমাত্র উপার্জনক্ষম দিনমজুর ভাই রিয়ানের চিকিৎসার খরচ জোগার করতে পারেননি। রিয়ানের বাবা জহুরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়ন চর বাটিয়া এলাকার একজন দৃষ্টি প্রতিবন্ধী। তিনি তার জীবনে ১১ বার নদী ভাঙনের শিকার হয়েছেন।


সহায় সম্বল হারিয়ে সবশেষে অপরের জমিতে মাথা গোঁজার মতো ঠাঁই করেছেন। থাকেন একটি কুঁড়েঘরে। মানুষের কাছে থেকে চেয়ে তার বড় ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। রিয়ানের বড়ভাই রবিন মিয়া স্নাতক ১ম বর্ষের ছাত্র। একজন ছাত্র হয়েও দিনমজুর খেটে রবিন তার পড়াশোনার খরচ জোগায় এবং পরিবারের জন্য ডালভাতের জোগান দেন। পাশাপাশি ছোট ভাইকেও লেখাপড়া শেখাচ্ছিলেন। মানুষের কাছে সহযোগীতা চেয়েও তারা রিয়ানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেননি। স্কুলের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সূত্রধর বলেন, অর্থাভাবে আমাদের একজন স্কুলছাত্রের জীবন কলিতেই নিভে গেল। বিষয়টি আমাদের খুবই মর্মাহত করেছে।
Tag
আরও খবর