মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্যামনগর থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্ট গ্রেপ্তার




১লা ফ্রেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা উপজেলার নওয়াবেঁকী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কার (২২) ও আব্দুর রহমান (১৮) নামে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে। 


গ্রেপ্তারকৃতরা একই এলাকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও আখতারুজ্জামানের ছেলে। তথ্য প্রযুক্তির মামলায় দু’জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। ইতিপুর্বে চক্রের অন্যতম এক সদস্যকে উপজেলার পদ্মপুকুর থেকে গ্রেপ্তকার করে শ্যামনগর থানা পুলিশ।


চক্রটি অনলাইনে জুয়ার মাধ্যমে তরুন সমাজকে বিপদগামীতার দিকে ঠেলে দিচ্ছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে তিনি দ্রুত অপরাপর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান।


এদিকে সবুজ হোসেন ও শাহাজানসহ স্থানীয়রা জানায় শনিবার গ্রেপ্তারকৃতরা এলাকার মাষ্টার এজেন্ট। অনলাইন জুয়ার মাধ্যমে তারা প্রত্যেকে মাসে ১১ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন। ইতিপুর্বে আটক রাহাত পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে বছরে কোটি কোটি টাকা উপার্জন করেছে।


চক্রের আরও প্রায় ৩০ জন সদস্য উপজেলার পদ্মপুকুর, আটুলিয়া ও বুড়িগোয়ালীনি, নুরনগর এলাকায় ছড়িয়েূ ছিটিয়ে রয়েছে। অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করায় পুলিশ বাহিনীকে তারা ধন্যবাদ জানান।


Tag
আরও খবর