লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটি ঘোষণা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-01-2025 03:11:05 pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। রাজশাহী মহানগর কমিটিতে ১১৫ জন এবং রাজশাহী জেলায় ১৪৮ জনকে কমিটিতে রাখা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। আগামী ছয় মাসের জন্য করা এ কমিটিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।

রাজশাহী মহানগর কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরারুল ইমামকে (তানিম) আহ্বায়ক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী হযরত আনাসকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ইয়াকুবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজশাহী কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মৌকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল ইসলাম জুয়েলকে মুখ্য সংগঠক, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী আনজুমান আরা আর্শিকে মুখপাত্র এবং একই কলেজের মবিনা আক্তার মিমকে সহমুখপাত্র করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্যসচিব এবং ৭ জনকে সংগঠক হিসেবে রাখা হয়েছে। বাকি সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে।


রাজশাহী জেলা কমিটিতে রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. নাহিদুল ইসলামকে (সাজু) আহ্বায়ক এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মো. রহমতুল্লাহকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কামরুল ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানকে জ্যেষ্ঠ সদস্যসচিব করা হয়েছে। রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. সোহাগ সরদারকে মুখ্য সংগঠক, রাজশাহী ল কলেজের শিক্ষার্থী রোহানা হককে (সেতু) মুখপাত্র এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা নাসরিনকে (রিম্পা) সহমুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্যসচিব এবং ৮ জনকে সংগঠক করা হয়েছে। বাকি সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আরও খবর