‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান এম নাসের রহমান

জুড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, দলের ৩১ দফা শুধু বিএনপির জন্য নয়, বরং দেশ ও জনগণের জন্য কল্যাণকর। তিনি দলের কাউন্সিলে ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা স্পষ্ট—ত্যাগীদের অবমূল্যায়ন করা যাবে না, কারণ তারা গত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দমন-নিপীড়ন সহ্য করেও রাজপথে ছিলেন।  

বুধবার বিকেলে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে জুড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিগত সাড়ে ১৫ বছর জুড়ীতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, যেখানে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। 

তিনি বলেন, এখানকার বিনা ভোটের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন ভুয়া জনপ্রতিনিধি। উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাটই ছিল তাদের প্রধান কাজ। সরকারি বন, পিআইও অফিস থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রকল্পেও তারা ভাগ বসিয়েছেন। জনগণ সে অন্যায়ের প্রতিশোধ নিতে প্রস্তুত।  

জুলাই বিপ্লবের পর মানুষের মধ্যে আশার আলো দেখতে পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, যেখানে যাচ্ছি, সেখানেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। বয়োজ্যেষ্ঠরা দোয়া করছেন, তাদের চোখে আনন্দের অশ্রু দেখা যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। 

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পক্ষে রাজনীতি করেছে। গত সাড়ে ১৫ বছরে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা এক রাতও নির্ভয়ে বাড়িতে থাকতে পারেননি, কিন্তু এত নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও তারা রাজপথ ছাড়েননি। এটাই বিএনপির শক্তি, যা জনগণের ভালোবাসায় গড়ে উঠেছে।  

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টদের মতো কেউ যদি লুটপাট ও দখলের রাজনীতি করতে চায়, তবে তার বিরুদ্ধে কঠোরতম দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে চায়, লুটপাটের রাজনীতি চায় না।  

তিনি বলেন, আমাদের দায়িত্ব মানুষের কাছে সত্য তুলে ধরা। আমরা কী ভালো করেছি, ভবিষ্যতে কী করতে চাই—সেটাই জনগণকে জানানো উচিত। বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু, আব্দুল মুকিত, বকসি মিছবাউর রহমান, জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুলসহ আহ্বায়ক কমিটির নেতারা


Tag
আরও খবর