ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল

তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত




এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা প্রমুখ।


টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান ও মোঃ আলতাফ হোসেন প্রমুখ। উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় প্রভাতী ক্রিকেট একাডেমী বাকাল এবং ফিউচার বয়েস ক্রিকেটার একাডেমী পলাশপোল। টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে।


সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।


Tag
আরও খবর