কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

বই মেলায় আসছে রোমান্টিক থ্রিলার উপন্যাস 'কফির টেবিলে কফিনের সাক্ষাৎ'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2025 02:54:44 am

খায়রুজ্জামান খান সানির চারটি উপন্যাস। © ফাইল ছবি


অমর একুশে বইমেলায় আসছে লেখক ও ঔপন্যাসিক খায়রুজ্জামান খান সানির চতুর্থ উপন্যাস 'কফির টেবিলে কফিনের সাক্ষাৎ'। উপন্যাসটি জ্ঞানকোষ প্রকাশনী থেকে থেকে প্রকাশিত হয়েছে। বই মেলায় রোমান্টিক থ্রিলার ধাঁচের এই উপন্যাস জ্ঞানকোষ প্রকাশনীর প্যাভিলিয়ন নং- ২৪ এ পাওয়া যাবে। 


উপন্যাস সম্পর্কে খায়রুজ্জামান খান সানি বলেন, ‘জীবনের সবকিছুর শেষ হয় কি? একটা প্রশ্ন করেছিলাম! হয় না বোধয় আরও কিছু কথা থেকে যায়, থেকে যায় আক্ষেপ, অপেক্ষা। জীবনের প্রতিটি মূহুর্তে গল্পেরা নেয় ভিন্ন ভিন্ন মোড়। অতঃপর কিছু উত্তর খুঁজে যাই পাবো না জেনেও। অনেক সময় যে মানুষটা সুখকর অনুভূতি তৈরি করেছিলো সে মানুষটি একটা সময় পর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কফির টেবিল থেকে কফিনের সাক্ষাৎ করিয়ে থাকে। স্মৃতি মুছতে গিয়ে মুছে ফেলি নিজের অস্তিত্ব। লিখে ফেলি গোটা কয়েক পাতা অপূর্ণতার সংলাপ। আশা করছি পাঠকও সেই সংলাপে জড়িয়ে যাবেন।’


প্রসঙ্গত, খায়রুজ্জামান খান সানির জন্ম গোপালগঞ্জের কাঠি গ্রামে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী। এর আগে লেখকের প্রথম উপন্যাস “কনীনিকা” একুশে বইমেলা ২০২১ সালে প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এছাড়া 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' এবং 'কী চাও? স্মৃতির মরণ'- তাঁর উল্লেখযোগ্য দুটি উপন্যাস। যা পাঠক হৃদয় ছুঁয়ে গিয়েছিল।


উল্লেখ্য, তাঁর যৌথ কাব্যগ্রন্থ জলতরঙ্গ-২ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম, প্রবন্ধ ও কবিতা লেখেন।


আরও খবর
deshchitro-6ad260f203dd2-161026113754.webp
আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা"

১২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে



6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩৭ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৪০ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৭৭ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে