ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাস্তবায়ন হবে তো এমপি জসিমের ‘মানবিক ফার্মেসি’! চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত




শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘সেব’ কক্সবাজার’র সাথে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সেব খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সভাপতি সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চিংড়ি সেক্টরকে বাঁচাতে হলে ভালো মানের চিংড়ি পোনা উৎপাদন করতে হবে। চিংড়ি চাষীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে এবং উন্নতমানের পোনা সরবরাহ করতে হবে। সেই সাথে সকলের ব্যবসায়ীক উন্নয়নের স্বার্থে নীতিমালা তৈরি করা হবে। তাহলে এই সেক্টর বেঁচে থাকবে। চিংড়ি পোনা সংক্রান্ত বিষয়ে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর মহাসচিব গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাহেদ আলী, সহ-সভাপতি শহীদ ফারুক সাচী, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সুলতান আহম্মদ বুলু চৌধুরী, সালেহীন রহমান, আব্দুর রহিম চৌধুরী প্রমুখ।


মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা মেসার্স সততা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আইয়ুব হোসেন, সৈকত ফিসের সত্বাধিকারী ইব্রাহিম হোসেন, সমিতির কোষাধ্যক্ষ ও মেসার্স পাপড়ি ফিসের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, আল-আকসা হ্যাচারির মো. নজরুল ইসলাম, নিউ যমুনা হ্যাচারির কাজী আমিনুল ইসলাম, একে ফিসের রুহুল কুদ্দুস, আফজালুর করিম বিপু, মেঘনা শ্রিম্প হ্যাচারির স্বত্বাধিকারী ইদ্রিস বাবু, জে স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, বুলু হ্যাচারির বাবন কান্তি দাস, বিসমিল্লাহ হ্যাচারির গাউছুল হোসেন রাজ, রংধনু হ্যাচারির শেখ রফিকুজ্জমামান খোকন, পদ্মা হ্যাচারির সাহারুল ইসলাম বকুল, সোনামুখ হ্যাচারির হারুন আকন্দী অনি, কক্সবাজার হ্যাচারির শিবু প্রসাদ ঘোষ, সুন্দরবন হ্যাচারির জসীম, খাজা হ্যাচারির আব্দুস সাত্তার, ওবায়দুর রহমান লিটন, শেখ ফিসের শেখ মুজিবর রহমান, রাসেল ফিসের মনিরুল ইসলাম, সৈকত ফিসের ইব্রাহীম হোসেন, সততা ফিসের মো. আইয়ুব আলী প্রমুখ।


মতবিনিময় সভায় সমিতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘সেব’ ও সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সদস্য, পোনা ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি হিসেবে খুলনা- সাতক্ষীরা অঞ্চলের হ্যাচারি মালিকগণ উপস্থিত ছিলেন।


এছাড়াও কক্সবাজারের বিভিন্ন হ্যাচারীর প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ ‘সেব’ এর সিনিয়র সহ-সভাপতি সাহেদ আলী।


Tag
আরও খবর