বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

বাংলাদেশকে ৫টি টহল নৌযান দেবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-01-2025 06:20:44 am

জাপান বাংলাদেশকে উপকূলীয় এলাকায় টহলের জন্য পাঁচটি টহল নৌযান (প্যাট্রল ভেসেল) সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে এবং বায়ুদূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে।



বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টাকে এসব বিষয় অবহিত করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।


সাক্ষাৎকালে জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে, আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক সমর্থনের বার্তা দেওয়া হবে।


তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ)-র আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।


তিনি জানান, আগামী মার্চে জাইকা প্রধান বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।


তিনি বাংলাদেশে জাপানের সর্ববৃহৎ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হওয়ায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোতে জাপানের অবদান স্বীকার করেন।


তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক সবসময়ই দৃঢ় এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সবসময় সুরক্ষিত থাকবে।


পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনে একটি স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।


তিনি বিশেষ করে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেন।


রাখাইন রাজ্যে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতির ফলে বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে উল্লেখ করে দোহায় জাতিসংঘের সহযোগিতায় হতে যাওয়া রোহিঙ্গা সংকট বিষয়ক সম্মেলনে জাপানের সহযোগিতা কামনা করেন।


উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা করেন।


পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের দায়িত্বের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার মেয়াদকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

আরও খবর