লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শার্শায় পুলিশের পৃথক অভিযানে দু'মহিলা মাদক ব্যবসায়ী সহ আটক-৩

শার্শায় পুলিশের পৃথক অভিযানে দু'মহিলা মাদক ব্যবসায়ী সহ আটক-৩ যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মাহাফুজা খাতুন(৫০)সাবিনা আমিন মৌ(৩৭) নামে দু মাদক ব্যবসায়ী ও শাহ আলী মোল্যা নামে একজন গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।


গত শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক মাহাফুজা বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জুলফিকার আলী জুলুর স্ত্রী,সাবিনা আমিন মৌ মুন্সিগঞ্জ সদরের ধলগা গ্রামের আমিন উদ্দীনের স্ত্রী ও শাহ আলী শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আক্কাস আলী মোল্যার ছেলে। পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শনিবার রাত ৯ টার দিকে এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লাউতাড়া টু গয়ড়া গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ মাহাফুজাকে আটক করে।


পরে,রোববার সকাল ১১ টার দিকে শার্শা টু জামতলা রোডস্থ বেনেখড়ি গ্রামে পাকা রাস্তার উপর থেকে সাবিনা আমিন মৌকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে। এদিকে একই দিন সকালে এএসআই মোজাফফর ফোর্স নিয়ে দক্ষিণ বুরুজবাগান গ্রামে অভিযান চালিয়ে জিআর পরোয়ানা ভুক্ত আসামী শাহ আলীকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর