রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে মোটর সাইকেলে দূর্ঘটনায় নিহত-১, আহত ৮

 আশাশুনি টু কোলাঘোলা সড়কের শ্রীউলায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও ৮ জন। বৃহস্পতিবার রাত্র সাড়ে ৮ টার দিকে শ্রীউলা মাদ্রাসা মোড়ের পাশে আলাউদ্দিন লাকীর মৎস্য ঘেরের সামনে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও আহতদের পরিবার সূত্রে জানাগেছে, শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের স্কুল শিক্ষকসহ ৭ ব্যক্তি জরুরী প্রয়োজনে যুুবলীগ নেতা আলা উদ্দিন লাকীর সাথে কথা বলেতে সেখানে গিয়েছিলেন। সেখানে কথা বলার অপেক্ষায় তারা সড়কের পাশে ফুটপাথে দাড়িয়ে নিজেরা কথা বলছিলেন। এসময় আশাশুনির দিক থেকে শ্রীউলা গ্রামের মৃত আশরাফ উদ্দিন মোল্যার ছেলে মেহদী হাসান পিছনে আজহারুল মোল্যার ছেলে মাহমুদ উল্লাহকে নিয়ে পালসার মোটর সাইকেল চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে মারাত্মক আঘাত দিয়ে ছিটকে পড়েন। মোটর সাইকেলের ধাক্কায় সকলে ছিটকে রাস্তায় ও রাস্তার পাশে পড়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এম্বুলেন্সযোগে সাতক্ষীরা নেওয়ার পথে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকতাড়া গ্রামের অজয় সরকারের ছেলে দেবাশীষ সরকার মারা যান। আহত একই গ্রামের হরেন সরকারের ছেলে অভিজিৎ সরকার, মৃত বলরামস সরকারের ছেলে স্কুল শিক্ষক বিবেকানন্দ সরকার, বিধান সরকারের ছেলে প্রশান্ত সরকার, মৃত গণেশ মন্ডলের ছেলে স্বাস্থ্য সহকারী সঞ্জয় মন্ডল, শিক্ষক দিপংকর সরকার ও চা ব্যবসায়ী অভিজিৎ মন্ডল ও মোটর সাইকেল চালক মেহদী হাসান ও যাত্রী মাহমুদ উল্লাহকে রাতেই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অপেক্ষাকৃত কম আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অভিজিৎ ও মেহদীর অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। নিহত দেবাশীষ সরকারের মৃতদেহের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।

Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে